চট্টগ্রাম মেডিকেল থেকে দালাল আটক

  বিশেষ প্রতিনিধি    23-02-2024    278
 চট্টগ্রাম মেডিকেল থেকে দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মো. দুলাল (৩৫) নামে এক দালালকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) তাকে আটক করে মেডিকেল ফাঁড়ি পুলিশ।

কুমিল্লা জেলার কচুয়া থানার মৃত সিরাজের ছেলে মো. দুলাল। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকার আকবরের ভাড়া বাসায় থাকেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নং গাইনি ওয়ার্ড থেকে ওই দালালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন