উখিয়ায় চার রোহিঙ্গা আটক

  বিশেষ প্রতিনিধি    19-04-2023    306
উখিয়ায় চার রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) চার হত্যা মামলার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান।

সোমবার (১৭ এপ্রিল) রাত তিনটার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-১৩ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত হলেন, উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের আনোয়ার শাহ (২৯) একরাম (২৬) মো. শাহেদ (২০) ও সাব্বির আহম্মেদ (২৭)

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার মধ্যরাতে উপজেলার বালুখালী ক্যাম্প-১৩ এলাকায় যৌথ অভিযান চালায় র‍্যাব।

এসময় আরসার চার হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা ।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন