চকরিয়ায় বাণিজ্যিক শহরে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই

  বিশেষ প্রতিনিধি    16-02-2023    425
চকরিয়ায় বাণিজ্যিক শহরে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই

কক্সবাজারের চকরিয়া উপজেলার বাণিজ্যিক শহরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে।

বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা বায়তুশ শরফ রোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিন দোকানের মধ্যে দুটি হোটেল ও একটি স্যানিটারী দোকান।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোররাতে হঠাৎ করে আড্ডাবাড়ি নামে একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রæত আগুন ছড়িয়ে পড়ে।

এসময় পাশাপাশি তিনটি দোকান পুড়ে যায়। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণ করা হচ্ছে।

স্যানিটারী দোকানের মালিক মাওলানা মো. ইদ্রিস আহমদ বলেন, আমার দোকানের পাশাপাশি একটি গুদামও ছিল। অগ্নিকান্ডে অন্তত ৭০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব।

তিনি বলেন, একটি চা দোকানের ভিতরে কর্মচারী ঘুমিয়ে ছিল। তারা অগ্নিকান্ডের টের পেয়ে দোকান খুলে বেরিয়ে যায়।

খবর পেয়ে দ্রæত ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। না হয় আরো দোকান পোড়ার সম্ভাবনা ছিল।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন