মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন

  বিশেষ প্রতিনিধি    13-02-2026    67
মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের ক্যাম্পের ই ব্লকে আগুনের এই সূত্রপাত হয়।

রাত সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পাশাপাশি সহযোগিতা করছেন ব্লকের বাসিন্দারা। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য মেলেনি।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা চলমান রয়েছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন