বিমান দুর্ঘটনায় দুই মেয়েসহ জনপ্রিয় হলিউড অভিনেতার মৃত্যু

  বিশেষ প্রতিনিধি    07-01-2024    187
বিমান দুর্ঘটনায় দুই মেয়েসহ জনপ্রিয় হলিউড অভিনেতার মৃত্যু

জার্মান বংশোদ্ভুত হলিউড অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার তার ব্যক্তিগত বিমানে ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে বিমান দুর্ঘটনা ঘটলে তিনিসহ তার দুই মেয়ে নিহত হন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

চপুলিশ বলছে, অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার ছোট বিমানটি টেকঅফের কিছুক্ষণ পরেই ক্যারিবিয়ান সাগরে পড়ে যায়। সেখানে দুই মেয়েসহ তার মৃত্যু হয়।

এ ঘটনার পর মৎস্যজীবী, ডুবুরি এবং উপকূলরক্ষীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ৫১ বছর বয়সী অলিভার, তার দুই মেয়ে মাদিতা (১০) ও আন্নিক (১২) এবং পাইলট রবার্ট সাচস নিহত হন।

বিনোদন-এর আরও খবর

আরও পড়ুন