দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে দাবি করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহ অব্যাহত আছে। এ অবস্থায় গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) এক বার্তায় সংগঠনটি জানায়, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে এবং স্বাভাবিকভাবে সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোথাও তেলের সংকট নেই। তাই কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই।
বার্তায় আরও বলা হয়, অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি তেল কিনে মজুত করার প্রবণতা বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। এতে সরবরাহ ব্যবস্থার ওপর অযাচিত চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
দেশের জ্বালানি তেল ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, স্বাভাবিকভাবে যার যতটুকু প্রয়োজন, ততটুকুই জ্বালানি তেল সংগ্রহ করুন। কোনো গুজবে কান না দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।
জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান মালিক সমিতির

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 31, 2026, 6:48 am