চট্টগ্রামে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    26-09-2025    157
চট্টগ্রামে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুর থেকে মো. শুভ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শুভ নিমতলা সেগুন বাগা এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে ও স্থানীয় ইউপি সদস্য মো. জসিমের নাতী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুকুরে ওই কিশোরের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন